বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে ফসলি জমিতে চলছে অবাধে পুকুর খনন

  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫, ৮.০২ পিএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাইয়ে ফসলি জমিতে চলছে অবাধে পুকুর খনন। এসব পুকুর খননের ফলে দিন দিন কমে যাচ্ছে ফসলি জমি।জানা যায়, উপজেলার বিভিন্ন মাঠে চলতি শুস্ক মৌসুমে পুকুর খননের মাহোৎসব শুরু হয়েছে। যে কোন জমির শ্রেনী পরিবর্তনের জন্য সরকারী বিধি বিধান থাকলেও তার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যে যার মত প্রভাব খাটিয়ে একের পর এক ফসলি জমিতে পুকুর খনন করে চলেছেন।

অনেকেই জমিতে জলাবদ্ধতাসহ নানা অজুহাতে ফসলি জমিতে পুকুর খনন করে চলেছেন। সাম্প্রতিক সময়ে উপজেলার হাটকালুপাড়া দক্ষিণপাড়া ওয়াবদা সড়কের পূর্বদিকে বিলসতিবিলে বিশাল আকৃতির একটি পুকুর খনন করছেন স্থানীয় মিজানুর রহমানসহ কয়েকজনে।প্রায় ২০/২৫ বিঘা ফসলি জমি খনন করে তারা সেখানে পুকুর দিচ্ছেন। স্থানীয়দের অভিযোগ এসব জমিতে রীতিমত বোরো ধানের চাষসহ বিভিন্ন জাতের ফসল উৎপাদন হয়ে থাকে।

এ পুকর খননের ফলে পাশ্ববর্তী জমিগুলোর পানি নিস্কাশনে যথেষ্ট সমস্যা সৃষ্টি হবে। এতে করে ওই জমি মালিকরা বোরো চাষসহ অন্যান্য চাষাবাদে অনেক ক্ষতিগ্রস্থ হবে।এদিকে মিজানুর রহমান ও মাসুদগং দিনের বেলা পুকুর খননে বাধাগ্রস্থ হওয়ায় রাতের বেলা পুকুর খনন করছেন বলে জানা যায়।

এ ব্যাপারে মাসুদ ও মিজানুরের সাথে কথা বললে তারা বলেন,আমাদের ওই জমিতে জলাব্ধতা থাকায় ফসল ভাল হয়না। তাই আরও কয়েকজনের জমি লীজ নিয়ে সেখানে আমরা পুকুর খনন করছি।

সরকারি অনুমতির বিষয়ে তারা বলেন,আমরা সরকারী কোন অনুমতি গ্রহন করি নাই। উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন বলেন,আমি সংবাদ পেয়ে কয়েকদিন আগে রাতে লোক পাঠিয়ে পুকুর খনন বন্ধ করে দিয়েছিলাম।তারা যদি আবারও খনন শুরু করে তাহলে বিষয়টি আমি দেখবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com