মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নওগাঁয় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ  

  • আপডেট সময় শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫, ১০.৫৯ পিএম
  • ৮৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ  জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শীতার্তদের মাঝে শীতবস্ত্র পৌছে দিচ্ছেন নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ মো: রেজাউল ইসলাম রেজু। নির্বাচনী এলাকা নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির সর্বশেষ এমপি প্রার্থী ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো: রেজাউল ইসলাম রেজু নিজ উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে দুই উপজেলার প্রতিটি ওয়ার্ডের তৃণমূল পর্যায়ের দলীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণিপেশার খেটে খাওয়া ছিন্নমূল ও ভবঘুরে শীতার্ত মানুষ, হরিজন পল্লী এবং বাজার এলাকার ৩হাজার শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন। চলমান শীত মৌসুমে যতদিন শীতের তীব্রতা থাকবে ততদিন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান রেজু।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে রাণীনগর উপজেলার সদর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সদর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের শীতার্ত দলীয় নেতাকর্মীসহ সকল শ্রেণিপেশার শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন শেখ মো: রেজাউল ইসলাম রেজু। এসময় সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আয়েন-উল-হক, সম্পাদক জিল্লুর হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস, এম আল ফারুক জেমস, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শেখ মো: রেজাউল ইসলাম রেজু বলেন চলমান তীব্র শীতে গরম কাপড়ের অভাবে অনেকটাই কষ্টে দিনানিপাত করছে রাণীনগর ও আত্রাই উপজেলার দলবল নির্বিশেষে বিভিন্ন শ্রেণিপেশার শীতার্ত মানুষরা। এমন শীতার্ত মানুষদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে দলের নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া শহীদ প্রেসিডন্টে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষ্যে এবং মানুষ মানুষের জন্য এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নিজের সামর্থ অনুসারে শীতবস্ত্র নিয়ে আমার নির্বাচনী এলাকার সর্বদলীয় শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর চেস্টা করছি। দুই উপজেলার তৃণমূল পর্যায়ের গরীব ও অসহায় দলীয় নেতাকর্মীরা যেন এই শীতে কষ্ট না পায় সেই জন্য প্রতিটি ওয়ার্ডে তালিকা করে শীতবস্ত্র পৌছে দেওয়ার চেস্টা করছি। আগেও বিভিন্ন দুর্যোগে নির্বাচনী এলাকার অসহায়-দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর চেস্টা করেছি। আগামীতেও আমার এই ধরণের কর্মকান্ড অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com