সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

দাম কমল রিয়েলমি সি৬৩ স্মার্টফোনের

  • আপডেট সময় শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫, ২.৪১ পিএম
  • ২১৫ বার পড়া হয়েছে

দেশের বাজারে জনপ্রিয় সি৬৩ স্মার্টফোনের দাম কমালো রিয়েলমি। এআই ফিচারযুক্ত এই স্মার্টফোনটি বর্তমানে ১৫ হাজার ৯৯৯ টাকায় বিক্রি হবে। ফোনটির আগে দাম ছিলো ১৬ হাজার ৯৯৯ টাকা।

চীনা কোম্পানি রিয়েলমি তাদের সি৬৩ স্মার্টফোনটিতে অনবদ্য সব ফিচার যুক্ত করেছে। ফোনটি দ্রুত চার্জ হওয়ার জন্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ব্যবস্থাসহ ৫ হাজার এমএএইচ ব্যাটারি দেয়া হয়েছে। শক্তিশালী চার্জিং ব্যবস্থার সুবাদে মাত্র ১০ মিনিটে ২০ পার্সেন্ট, ৩০ মিনিটে ৫০ পার্সেন্ট এবং ৭৯ মিনিটেই পুরোপুরি চার্জ হয় ফোনটি। ফোনটি মাত্র তিন মিনিট চার্জ করেই টানা একঘন্টা ইউটিউব দেখা যাবে।

রিয়েলমির সি৬৩ ফোনটি টিইউভি রেইনল্যান্ড সেফ ফাস্ট-চার্জ সিস্টেম সার্টিফিকেশন পেয়েছে। চার্জিং সিস্টেম সর্বোচ্চ নিরাপত্তা মান পরীক্ষায় উত্তীর্ণ হলেই এই সার্টিফিকেট পাওয়া যায়।

রিয়েলমি সি৬৩ এর পেছনের কভারে রয়েছে ভেগান লেদার ডিজাইন। যা আগে শুধুমাত্র ফ্লাগশিপ স্মার্টফোনে দেয়া হতো। ঝকঝকে বিলাসবহুল দেখতে ফোনটি টেকসই এবং দাগ প্রতিরোধক। এতে রয়েছে এয়ার জেস্টার এবং রেইনওয়াটার স্মার্ট টাচের মতো ফ্লাগশিপ লেভেলের এআই ফিচার। আগে শুধুমাত্র রিয়েলমি নাম্বারস এবং জিটি সিরিজের স্মার্টফোনে এই ফিচার মিলতো।

এয়ার জেস্টারস ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা যখন খাওয়া, ব্যায়াম অথবা রান্নার মতো কাজে ব্যস্ত থাকবেন তখন তারা অনায়ানে ভিডিও দেখতে পারবেন এবং কল রিসিভ করতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com