সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিঠা উৎসব

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫, ১২.১৭ এএম
  • ১৮৭ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ-পিরোজপুরে নানা আয়োজনে প্রথম বারের মতো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০ টায় লাল ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শহীদুল ইসলাম।
উৎসবে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রং-বেরঙের শাড়ি ও পাঞ্জাবি পরে স্টলে স্টলে থরে থরে নানা ধরনের পিঠা সাজিয়ে নিয়ে বসেছে। পিঠা উৎসবকে কেন্দ্র করে শিক্ষক শিক্ষার্থীদের মিলনমেলায় পরিনত হয় পিঠা উৎসব প্রাঙ্গন। বিশ্ববিদ্যালয়ের ৪ টি বিভাগের ৪ টি স্টলে দেশের বিভিন্ন জেলা থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীরা প্রায় ৩৫ ধরনের ঐতিহ্যবাহী পিঠা নিয়ে হাজির হয়।
যার মধ্যে রয়েছে- ভাপা পিঠা, চিতই পিঠা, ঝাল পিঠা, পাটিসাপটা, মালপোয়া, ক্ষীর কুলি, গোকুল পিঠা, গোলাপ ফুল পিঠা, লবঙ্গ লতিকা, রসফুল পিঠা, সরভাজা, পুলি পিঠা, পাতা পিঠা, পাকান পিঠাসহ আরও বাহারি সব নামের পিঠা। দিনব্যাপী এ পিঠা উৎসব চলে।
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ শহিদুল ইসলাম বলেন, আজকের পিঠা উৎসব আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম পিঠা উৎসব। শিক্ষার্থীরা সাচ্ছন্দ্যে এ পিঠা উৎসব আয়োজন করে। শীতের পিঠা আমাদের বাঙালির ঐতিহ্য আমরা প্রতিবছর এই উৎসব আয়োজন করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com