বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পিরোজপুরে তারেক রহমানের নির্দেশে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে রানার কম্বল বিতরণ

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ৪.৩৪ পিএম
  • ১২৪ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ-দেশনায়ক তারেক রহমানের নির্দেশে পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানার নিজস্ব অর্থায়নে, পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের ৭৫ নাম্বার উত্তর নামাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছন।
সোমবার (২০জানুয়ারি) বিকেলে তিন শতাধিক কম্বল  বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আহসান কবির খান, সাধারণ সম্পাদক খাইরুল হাসান মারুফ, সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক মনির খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসিম শেখ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশ্রাফুল আলম স্বজল, পিরোজপুর জেলা তাতীঁ দল এর সভাপতি আলি শেখ, সদর থানা তাতীঁ দল এর আহবায়ক মোঃ মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় পিরোজপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানা বলেন , আমি আমার জীবদ্দশায় পিরোজপুর পৌরবাসী খেদমতে নিজেকে নিয়োজিত রাখবো ।
 আমি চেষ্টা করব সাধ্যের মধ্যে থেকে পিছিয়ে পড়া পিরোজপুর  পৌরবাসীকে সাথে নিয়ে উন্নয়নের চেষ্টা করতে। আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা
আপনাদের যেকোনো সমস্যা সমাধানের আমি আপনাদের খাদেম হয়ে থাকতে চাই  । দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা পুরো পৌরসভায় শীতবস্ত্র বিতরণ করছি। আপনারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে পিরোজপুরে পৌরসভার উন্নয়ন আরও তরান্বিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com