বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইসলামী রাষ্ট্র গঠনে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে: অধ্যক্ষ তাফাজ্জেল হোসাইন ফরিদ

  • আপডেট সময় রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫, ৯.২১ এএম
  • ১০৭ বার পড়া হয়েছে
পিরেজপুর প্রতিনিধি:-“মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন” এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বার্ষিক পরিকল্পনার জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৮ টা ৩০ মিনিটে উপজেলার মডেল মসজিদের সভা কক্ষে এ প্রোগ্রাম শুরু হয়ে দুপুর ১ টার দিকে শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাও. মো: আলী হোসেন ও সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মো: তৌহিদুর রহমান রাতুল।
এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জেল হোসাইন ফরিদ, বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মো: জহিরুল হক ও টগড়া কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাও. হারুনুর রশিদ। এসময় উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিটের সকল পর্যায়ের দ্বায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অধ্যক্ষ তাফাজ্জেল হোসাইন ফরিদ বলেন, জামায়াতে ইসলামীতে পিরোজপুরসহ সারা দেশে যোগদানের গণ জোয়ার বইছে। গ্রাম থেকে শহর সকলের মুখে একটাই স্লোগান, আওয়ামীলীগসহ সকল দলকে বিগত দিনে ক্ষমতায় দেখেছি এখন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চাই। আমাদের প্রতিটি দ্বায়িত্বশীলের চরিত্র সুন্দর ভাবে গঠন করতে হবে, কারণ ইসলামের দাওয়াত নিয়ে গেলে যেন তারা সাদরে গ্রহণ করে। শহীদ আল্লামা সাঈদীর যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইসলামী রাষ্ট্র গঠনে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। এসময় তিনি আরও ইসলামের বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com