বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভ্যাট প্রত্যাহারের দাবিতে নতুনধারার লাল কার্ড প্রদর্শন

  • আপডেট সময় শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫, ৫.১১ পিএম
  • ১২৮ বার পড়া হয়েছে
ভ্যাট প্রত্যাহার না করলে লাগাতার অবরোধের হুশিয়ারি দিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। সাবেক সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী-এমপি-আমলা-ব্যবসায়ীদের তালিকা প্রকাশ ও বৃদ্ধিকৃত শুল্ক প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও লাল কার্ড মিছিলে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে ১৭ জানুয়ারি বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ। এসময় নেতৃবৃন্দ বলেন, আইএফএমের ঋণ চুক্তি মেনে জনগণের রক্ত চোষার কারণে শেখ হাসিনা পালাতে ব্যর্থ হয়েছে, আপনারাও যদি দেশ ও জনতার বিপক্ষে অবস্থান নিয়ে ভ্যাট বাড়ানোর মত সিদ্ধান্ত একের পর এক নিতে থাকেন, পালানোর পথ খুঁজে পাবেন না। এ সময় তারা আরো বলেন, অনতিবিলম্বে ফ্যাসিস্ট সরকারের দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ না করলে জনগণ বুঝে নেবে যে, জাতির সাথে প্রতারণা করছে ছাত্র-যুব-জনতার আন্দোলনে উঠে আসা অন্তবর্তীকালিন সরকার।
এসময় মোমিন মেহেদী বলেন, নির্মম হলেও সত্য দেশকে খাদের কিনারে নিয়েছে ছাত্র-যুব-জনতা বিরোধী-দেশদ্রোহী রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা। এরা ক্ষমতায় আসার আর থাকার চেষ্টা করছে ছাত্র-যুব-জনতাকে বোকা বানানোর মধ্য দিয়ে।

নতুনধারার নেতৃবৃন্দ আরো বলেন, জনগণের বিরুদ্ধে যুদ্ধে নামার ইচ্ছে না থাকলে অনতিবিলম্বে ভ্যাট প্রত্যাহার করুন, হরতাল নিষিদ্ধ করুন, দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করুন, জনগণের পাশে থাকুন। তা না হলে শেখ হাসিনার মত করে পালানোর প্রস্তুতি নিন।

সমাবেশ শেষে ড. ইউনূসসহ সংশ্লিষ্ট উপদেষ্টা, সচিব-আমলা ও দুর্নীতিবাজ ব্যবসায়ী সিন্ডিকেটকে লাল কার্ড  প্রদর্শন ও মিছিল করে রাজধানীর বিভিন্ন শহর প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com