সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

পিরোজপুরে বাসচাপায় নিহত ২

  • আপডেট সময় শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫, ৫.০৯ পিএম
  • ১২০ বার পড়া হয়েছে
পিরেজপুর প্রতিনিধিঃ- পিরোজপুরে বাসচাপায় মো. রিয়াদ কাজী (২০) ও মো. শাহীন মাঝি (৩০) নামের দুই পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রিয়াদ কাজী সদর উপজেলার শংকরপাশা গ্রামের কামাল কাজীর ছেলে এবং নিহত শাহীন মাঝি ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট গ্রামের আনোয়ার মাঝির ছেলে। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই। আর তাৎক্ষণিকভাবে আহত বাসযাত্রীর পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে পাথরঘাটাগামী রাজিব পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায় সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া দুই পথচারীকে চাপা দেয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে কল দিলে ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর অন্যজনের মৃত্যু হয়।
পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইশিতা বলেন, সড়ক দুর্ঘটনায় একজনকে নিহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। অপরজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করার সময় তার মৃত্যু হয়। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, বাসচাপায় দুইজন নিহত হয়েছেন। বাসটিকে জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com