সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বাইক চালিয়ে এসে শিশুকে নিয়ে পালানোর চেষ্টা বাঁদরের !

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মে, ২০২০, ৯.০১ পিএম
  • ১৩৭৩ বার পড়া হয়েছে

পোষা বা প্রশিক্ষিত জীব-জন্তুদের অনেক মজার, অদ্ভুত কাজ করতে দেখা যায়। তা বলে কখনও দেখেছেন, একটি বাঁদর কোনও শিশুকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে! এমনই একটি ঘটনা ধরা পড়ল ক্যামেরায়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, পাড়ার একটি গলির এক সিঁড়িতে তিন-চারটি শিশু বসে রয়েছে। আর দূর থেকে এক বাঁদর একটি ছোট খেলনা মোটরসাইকেল নিয়ে সেদিকে এগিয়ে আসছে। শিশুগুলির কাছে এসেই বাইকটি ফেলে দিয়ে এক শিশুকে রাস্তায় ফেলে জামা ধরে টানতে শুরু করে। টেনে হিঁচড়ে বেশ কিছুটা নিয়েও চলে যায়।

সেই মুহূর্তে শিশুটিকে উদ্ধার করার জন্য কাছেপিঠে কেউ ছিলেন না। বাঁদরটির এমন কান্ড দেখে দূরে থেকে এক ব্যক্তি সেদিকে ছুটে আসতেই সে শিশুটিকে ছেড়ে দিয়ে পালায়। শিশুটি রাস্তা থেকে উঠে কাঁদতে কাঁদতে পালিয়ে আসে।

সোমবার রেক্স চ্যাপম্যান নামে এক ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে ভিডিয়োটি পোস্ট হয়। এই হ্যান্ডলে এখনও পর্যন্ত প্রায় দু’ কোটি ৭৫ লাখ বার দেখা হয়েছে। তবে রবিবারই এটি অন্য একটি অ্যাকাউন্ড থেকে শেয়ার হয়। সেখানেও ভিডিয়োটি প্রায় দু’ কোটি ৭৮ লাখ বার দেখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com