সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বিশ্বকাপ ফুটবল ২০৩৪ আয়োজন করবে সৌদি আরব

  • আপডেট সময় রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৯.২৪ পিএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

২০৩৪ সালে আসরটি আয়োজন করবে সৌদি আরব। ফিফা কংগ্রেসে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করে কাতার। ২০২২ সালে অনুষ্ঠিত আসরের রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। দুই আসর বাদে বিশ্বকাপের মঞ্চ আবারও বসতে যাচ্ছে এশিয়ায়।

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো আগামী আসরে (২০২৬) অংশ নেবে ৪৮ দল। একইসংখ্যক দল নিয়ে ২০৩৪ বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব । পাঁচ শহরের (রিয়াদ, জেদ্দা, খোবার, আভা ও নেয়ম) ১৫টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হতে পারে রিয়াদের কিং সালমান স্টেডিয়ামে। ৯২ হাজার আসনসংখ্যক স্টেডিয়ামটির নির্মাণকাজ চলছে।

এদিকে কংগ্রেসে ২০৩০ বিশ্বকাপের আয়োজক হিসেবে ঘোষণা করা হয় মরক্কো, পর্তুগাল ও স্পেনের নাম। তবে বিশ্বকাপের শতবছর পূর্তি উপলক্ষ্যে প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ে, প্যারাগুয়ে ও আর্জেন্টিনায়।

২০৩৪ বিশ্বকাপের জন্য সৌদি আরবই একমাত্র দেশ হিসেবে বিড করে। তাই তাদের আয়োজক হওয়াটা অনুমিতই ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com