বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির মহাসচিব সগীর

  • আপডেট সময় রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১২.১৭ পিএম
  • ১২৪ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ-সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ও গৌরবময় কৃতিত্বের স্বীকৃতি স্বরুপ মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪ ও সনদপত্র পেয়েছেন পিরোজপুর জেলার কাউখালী উপজেলার কৃতি সন্তান সাংবাদিক মো. সগীর আহম্মেদ।
তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির মহাসচিব ও জনপ্রিয় জাতীয় দৈনিক ভোরের পাতা পত্রি্কার স্টাফরিপোর্টার। সার্ক কালচারাল কাউন্সিলের আয়োজনে গত শুক্রবার বিকালে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে সাংবাদিক মো. সগীর আহম্মেদকে অ্যাওয়ার্ড ও সনদপত্র প্রদান করা হয়।
অ্যাওয়ার্ড ও সনদ প্রদানের আগে ‘শতাব্দীর শ্রেষ্ঠ মহীয়সী নারী মাদার তেরেসার কর্মময় জীবন’ সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. এম. এ. সাত্তারের সভাপতিত্বে ও সাংবাদিক মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সার্ক কালচারাল কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. আর. কে. রিপন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা গবেষণা পরিষদের উপদেষ্টা মো. মোশাররফ হোসেন ও গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী মো. মাসুদুর রহমান মিলকী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন গনমাধ্যমকর্মী।।
এসময় গণমাধ্যমের ভুমিকা নিয়ে বক্তব্য রাখেন বক্তারা তারা বলেন, দেশের সংকটে যখন সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের সাহসি ভুমিকা রাখে তখন প্রকৃত মানুষ মানবিকতার চিত্র ফুটে উঠে। তারা জানান যে মানবতায় উদাহরণ রেখে গেছেন মহিয়সী মাদার তেরেসা তাকে স্বরন করে সমাজের প্রতিটি মানুষকে মানবিক মানুষ হওয়ার চেষ্টা অবিচল রাখা খুব জরুরি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com