সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

আপত্তিকর ভাষা’ ব্যবহারে ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফকে শাস্তি

  • আপডেট সময় বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৬.৫২ পিএম
  • ১৪৫ বার পড়া হয়েছে

আম্পায়ারের সাথে আপত্তিকর ভাষা ব্যবহারে আচরণবিধি ভঙ্গ করায় ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফকে শাস্তি দিয়েছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে শুরুর আগে স্পাইকযুক্ত জুতা পড়ে উইকেটে হাঁটছিলেন জোসেফ। তাকে হাঁটতে মানা করলে চতুর্থ আম্পায়ার গ্রেগরি ব্র্যাথওয়েটকে উদ্দেশ্য করে আপত্তিকর ভাষা ব্যবহার করেন জোসেফ।

এ বিষয়টি দুই অনফিল্ড আম্পায়ার কুমার ধার্মাসেনা ও লেজলি রিফার এবং তাদের সহযোগী আসিফ ইয়াকুবকে নিয়ে ম্যাচ রেফারি জেফ ক্রোকে জানান গ্রেগরি ব্র্যাথওয়েট। তাদের অভিযোগের ভিত্তিতে জোসেফকে শাস্তি দেন ক্রো।

আইসিসির আচরণবিধির লেভেল-১ এবং ২.৩ অনুচ্ছেদ লঙ্ঘন করায় ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে জোসেফকে। ২৪ মাসের মধ্যে এই প্রথম কোন অপরাধ করলেন তিনি।

এই ধারার অপরাধে সর্বনিম্ন শাস্তি সতর্ক করা। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা ও ১ বা ২ ডিমেরিট পয়েন্ট।

জোসেফ নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com