সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

কাউখালাীতে ২ ট্রলারের সংঘর্ষে শ্রমিক নিহত

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৬.৫০ পিএম
  • ১৫৪ বার পড়া হয়েছে
পিরেজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে শংকর কুন্ডু (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শংকর কুন্ডু উপজেলার আমরাঝুড়ি ইউনিয়নের সোনাকুর গ্রামের চিত্তরঞ্জন কুন্ডুর ছেলে।
গতকাল সোমবার (৯ ডিসেম্বর) রাতে উপজেলার সন্ধ্যা নদীর লঞ্চঘাট সংলগ্ন সোনাকুল খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের সহোদর রনজিৎ কুন্ডু বলেন, তার বড় ভাই শংকর কুন্ডু ওই রাতে কাউখালী বাজারের সুপারির আড়তে কাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় ট্রলারে করে নদী পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার সুভ্রত কর্মকার বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. সোলায়মান হোসেন বলেন, বিষয়টি শুনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com