সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

ভারত সীমান্তে বাংলাদেশের ড্রোন মোতায়েনের দাবি ভিত্তিহীন ও মিথ্যা : প্রধান উপদেষ্টার প্রেস উইং

  • আপডেট সময় শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৫.২৭ পিএম
  • ১২৪ বার পড়া হয়েছে

ভারত সীমান্তে বাংলাদেশের পক্ষ থেকে ড্রোন মোতায়েনের যে দাবি ভারতীয় গণমাধ্যমে করা হয়েছে সেটাকে ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শনিবার প্রেস উইং ফ্যাক্টস’র ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, এটি মিথ্যা ও বানোয়াট খবর।

এর আগে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশ সীমান্তে বায়রাক্তার টিবি২ ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ।

এরপর দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকে দেখা গেছে, এই খবর পুরোপুরি মিথ্যা ও গুজব। ভারত সীমান্তে এমন কোনো ড্রোন মোতায়েন করেনি বাংলাদেশ।

প্রেস উইং ফ্যাক্টস ইন্ডিয়া টুডের প্রতিবেদনের একটি স্ক্রিনশট পোস্ট করেছে, যার শিরোনাম বাংলাদেশ কি ‘বায়রাকতার টিবি ২’ ড্রোন মোতায়েন করেছে এবং ভারত কি প্রস্তুত?

এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্ট এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রতিবেদন মিথ্যা ও অতিরঞ্জিত খবর। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, বাংলাদেশ তার রুটিন কার্যক্রম ছাড়া দেশের কোনো অংশে কোনো ড্রোন মোতায়েন করেনি। এ ধরনের খবর বাংলাদেশের বিরুদ্ধে চালানো অপপ্রচার।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক ‘বায়রাকতার টিবি ২’ ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

মূলত এ ধরনের ড্রোনগুলো নজরদারি এবং নির্ভুল আঘাত হানার সক্ষমতার জন্য পরিচালনা করা হয়। ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ ‘চিকেন নেক’ অঞ্চল ঘিরে এই ড্রোন মোতায়েন উদ্বেগ আরও বাড়িয়েছে। এ জন্য বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com