বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামে তাপমাত্রা ১৪ ডিগ্রির

  • আপডেট সময় শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৬.৫৩ পিএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রামে গতকালের চেয়ে আজ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। গতকাল সন্ধ্যা থেকেই পড়তে শুরু করে কুয়াশা, রাতভর বৃষ্টির মত ঝরে শিশির বিন্দু। কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। বিশেষ করে শীতে বিপাকে পড়েছে নদীপাড় ও চরাঞ্চলসহ ছিন্নমূল মানুষ। এছাড়া চরম বিপাকে পড়েছেন খেটে-খাওয়া ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।

শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

নাগেশ্বরীর ভ্যানচালক সিরাজুল ইসলাম বলেন, কুয়াশায় বেশি দূর দেখা যায় না। এছাড়া সকালে কুয়াশার কারণে ভাড়াও পাওয়া যায় না।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, জেলার তাপমাত্রা সপ্তাহ জুড়ে ১২ থেকে ১৪ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। ঠাণ্ডার অনুভূতি কিছুটা বেড়েছে। ভোর পর্যন্ত ঠাণ্ডা বাতাস বইছে। দুইদিন থেকে ঘন কুয়াশা পড়ছে। এ মাসে জেলায় দুই-তিনটা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com