সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

দিনাজপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

  • আপডেট সময় শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৬.৪৫ পিএম
  • ১৫২ বার পড়া হয়েছে

দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে বীরগঞ্জ উপজেলায় বাস ও ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও আহত হয়েছে কম পক্ষে ২০ জন।

আজ দুপুরে জেলার বীরগঞ্জ থানার অফিস ইনচার্জ পরিদর্শক মো. আব্দুস গফুর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,আজ শুক্রবার বেলা ১১ টায় বীরগঞ্জ উপজেলার পৌর এলাকার যদুর মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মুদি দোকানদার রায়হানুল ইসলাম জানায়, আজ সকাল ১১টায় হেরিটেজ পরিবহনের একটি বাস ঢাকা থেকে পঞ্চগড় যাচ্ছিল। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে দিনাজপুর গামী একটি ধান বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ফলে পরিবহন দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে বীরগঞ্জ ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে অংশ নেয়।

প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর গাড়ির ভিতরে চাপা পড়া অবস্থায় ৪ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সাভির্সের সদস্যরা। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন বাসের যাত্রী। তাদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

ওসি আব্দুল গফুর জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com