সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৬.১২ পিএম
  • ১৩৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে হারুন অর রশীদ ও আব্দুল খালেক নামে দুই আরোহী নিহত হয়েছেন।

বুধবার( ৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পীরগঞ্জ-বীরগঞ্জ সড়কের চাপোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামের হারুন অর রশীদ (৪৫) এবং একই উপজেলার ১৩ মাইল গড়েয়া এলাকার আব্দুল খালেক (৪৮)। তারা ধান ও ভুট্টার মৌসুমি ব্যবসা করতেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ-বীরগঞ্জে পাকা সড়কে একটি ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী হারুন অর রশীদ ও আব্দুল খালেক গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হারুন অর রশীদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত আব্দুল খালেককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

ওসি জানান, ঘটনার পর  চালক ট্রাক্টর নিয়ে পালিয়ে গেছে। চালককে আটকের চেষ্টা হচ্ছে। এ ব্যাপরে মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com