সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ শুরু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৬.০০ পিএম
  • ১৩১ বার পড়া হয়েছে

জাতীয় ঐক্য গঠনে আজ বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সংলাপ শুরু হয়েছে।

প্রধান উপদেষ্টা বিকাল ৪টা ২২ মিনিটে সংলাপস্থলে আসেন।

এর আগে সংলাপে যোগ দিতে অনুষ্ঠানস্থলে পৌঁছেন বিভিন্ন ধর্মের নেতারা।

প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে বলেন, দেশের চলমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করছেন।

বুধবার অধ্যাপক ইউনূস প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সংলাপ করেন। বৈঠকে তিনি ঘোষণা করেন, কেউই ৫ আগস্টের পর থেকে গড়ে ওঠা সংহতিকে ক্ষুণ্ন করতে বা জাতিকে তার স্বাধীনতা থেকে বঞ্চিত করতে পারবে না।

মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com