সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণার রায় স্থগিত

  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৮.১২ পিএম
  • ১২৭ বার পড়া হয়েছে

১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার দিন ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল। দিনটি ছিল সরকারি ছুটি। ‘ক’ ক্যাটাগরির জাতীয় দিবস হিসেবে এটি পালিত হয়।

২০০২ সালে বিএনপির নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এসে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করে। ছয় বছর পর ২০০৮ সালের ২৭ জুলাই হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে ১৫ আগস্টকে আবারও জাতীয় শোক দিবস হিসেবে পুনর্বহাল করা হয়। পরে ২০০৯ সালে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করে হাইকোর্ট। এরপর থেকে দিনটি ‘জাতীয় শোক’ ‍দিবস হিসেবে পালিত হয়ে আসছিল।

এদিকে ২০২৪ সালের অন্তর্বর্তী সরকার ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের সাধারণ ছুটি বাতিল করে। ১৩ আগস্ট সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে ওই দিনের ছুটি বাতিলের বিষয়টি অনুমোদন হয়। ছুটি বাতিলের প্রজ্ঞাপনও জারি করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com