সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ১০.০৫ এএম
  • ১৪৭ বার পড়া হয়েছে

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় তারা রেললাইনে বসে গল্প করছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

সোমবার উপজেলার আলাউদ্দিন নগর এলাকায় রেলপথে এই দুর্ঘটনা ঘটে।  পাটগ্রাম রেলওয়ের স্টেশনমাস্টার নুর আলম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলামনগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সন্ধ্যার দিকে আলাউদ্দিন নগর স্টেশন এলাকায় রেললাইনে বসে এই ৪ জন গল্প করছিলেন। এ সময় পাশে একটি মাড়াই মেশিন চলছিলো। মেশিনের শব্দের কারণে তারা ট্রেনের শব্দ শুনতে পাননি। এর ফলেই তারা করতোয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com