সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

কুমিল্লায় পুকুরে ডুবে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

  • আপডেট সময় শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৬.৪৯ পিএম
  • ১৫৪ বার পড়া হয়েছে

কুমিল্লার দেবিদ্বারে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে যাওয়ার ২০ ঘণ্টা পর জাকির হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (৮ নভেম্বর) উপজেলার সুবিল গ্রামে এই ঘটনা ঘটে। খোঁজাখুঁজি করে জাকির হোসেনের সন্ধান না পেয়ে শুক্রবার বিকেলে ফায়ার সার্ভিসকে খবর দেয় পরিবারের সদস্যরা। শনিবার সকালে দুটি পুকুরে তল্লাশি শেষে জাকির হোসেনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম। ঘটনায় শোকের মাতম বইছে নিহতের পরিবারের সদস্যদের মাঝে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ তুলে দেওয়া হবে বলে জানিয়েছে দেবিদ্বার থানা পুলিশ।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার জুমার নামাজের আগে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান জাকির। অনেক সময় পার হয়ে গেল ফিরে না আসায় খোঁজাখুঁজি  করেন পরিবারের লোকজন। পরে সন্ধান না পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এরপর শুক্রবার বিকালে ফায়ার সার্ভিসের দুটি টিম পুকুরটিতে খোঁজ করে। শনিবার (৯ নভেম্বর) সকালে পাশের অন্য আরেকটি একটি পুকুরে সন্ধান চালিয়ে জাকিরের লাশ উদ্ধার করে ডুবুরিরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (চাঁদপুর নদী) স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, ‘পরিবারের সদস্যদের তথ্যের ভিত্তিতে আমরা দুটি পুকুরে চিরুনি অভিযান চালাই। শনিবার সকাল ১০টায় জাকির হোসেনের লাশ উদ্ধার করতে সক্ষম হই আমরা।’

-ইউএনবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com