বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে করোনা সংক্রমণ প্রতিরোধে বিদ্যালয় মাঠে কাঁচাবাজার!

  • আপডেট সময় রবিবার, ৩ মে, ২০২০, ১১.২৩ পিএম
  • ৮৩০ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
করোনাভাইরাস সংক্রমণ এড়াতে ও সামাজিক দূরত্ব নিশ্চিতে লক্ষ্মীপুরের রায়পুরে পৌরসভার কাঁচা বাজার স্থানান্তর করা হয়েছে। সরকারি মার্চ্চেন্টস একাডেমি স্কুল মাঠে উপজেলা প্রশাসনের সিদ্ধান্তে এ বাজার সাময়িক স্থানান্তর করা হয়। সকাল ৬টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ বাজারে মাছ-মাংস ও তরকারিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি হবে।
কাঁচামাল ব্যবসায়ী আবুল কালাম বলেন, তাদের বিক্রি মোটামুটি ভালো হচ্ছে। তবে হঠাৎ এ রকম হাটের জায়গা বদল হওয়াতে অনেক ক্রেতা এখনো জানেননা।
রায়পুর পৌর মেয়র ইসমাইল খোকন বলেন, রায়পুর সরকারি মার্চ্চেন্টস একাডেমি মাঠ প্রাঙ্গণে অস্থায়ীভাবে কাঁচা পণ্য বিক্রি করার নির্ধারিত স্থান করা হয়েছে। মাঠ অনেক বড় হওয়ায় দোকানগুলো বসেছে বেশ দূরত্ব নিয়ে। লোকজন সামাজিক দুরত্ব বজায় রেখে কেনাকাট করতে পারছেন। তাছাড়া সচেতনতা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
রায়পুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীন চৌধুরী বলেন, এখন ব্যবসার চেয়ে বেঁচে থাকার চেষ্টাটা অনেক জরুরি। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। এটি সাময়িক স্থানান্তর, তাই কিছু সমস্যা থাকবে, ধীরে ধীরে সমস্যা কমবে।
করোনা পরিস্থিতিতেও নিত্যপ্রয়োজনে সবাইকে বাজারে যেতে হয়। ফলে সব দিক মাথায় রেখে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com