রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

লক্ষ্মীপুরে ইটভাটা বন্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট সময় বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ২.৩৪ পিএম
  • ১৩৮ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ-লক্ষ্মীপুর সদরের পিআরবি ব্রিকস বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বশিকপুর ইসলামিয়া মহিলা মাদরাসার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বশিকপুর মহিলা মাদরাসার সুপার মোরশেদ আলম, আবদুল মজিদ মাস্টার, নবম শ্রেণির ছাত্রী জান্নাত সুলতানা, সারিকা সুলতানা, সুমাইয়া ইসলাম, এলাকাবাসী আনোয়ার হোসেন, জামাল উদ্দিন ও মো. ইউনুস প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা জানায়, দীর্ঘদিন ধরে বাহার পাটোয়ারী জনবসতি এলাকায় ভাটা বসিয়ে পরিবেশ দূষণ করছেন। আশপাশে প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা ও বসতঘরসহ জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। ভাটার ট্রলির কারণে অভ্যন্তরীণ সড়কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ভাটার কালো ধোঁয়ার কারণে গাছপালা বিবর্ণ হয়ে পড়ছে। গাছে ফলমূল ধরা প্রায় বন্ধ হয়ে পড়েছে। এ অবস্থায় ইটভাটা বন্ধ না হলেও স্থানীয় জনগণকে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে হবে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক ভাটা এলাকার একাধিক মানুষ জানায়, ভাটা মালিক বাহার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। টাকা দিয়ে ম্যানেজ করে ভাটা পরিচালনা করে এসেছেন তিনি। সন্ত্রাসী বাহিনী প্রধান আবুল কাশেম জিহাদীকে প্রতি মাসে মাসোয়ারা দিতেন বাহার। এখন আবার জনবসতিপূর্ণ এলাকায় ভাটা পরিচালনা করতে আওয়ামী লীগের খোলস পাল্টে বিএনপির নেতাদের সঙ্গে জড়ানোর চেষ্টা করছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com