সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

কাউখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৪.৪৮ পিএম
  • ১৪৪ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ-পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আয়োজনে বৃহস্পতিবার ২৪ অক্টোবর দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ঘূর্ণিঝড় ডানা মোকাবেলার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ,

উপজেলা মহিলা অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মহিলা অধিদপ্তর পিরোজপুরের উপ-পরিচালক মোঃ আলতাফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমান, কাউখালী থানার ওসি তদন্ত সুমন সরকার, ফায়ার সার্ভিস ইনচার্জ মোঃ খলিলুর রহমান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আমরাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, ব্যবসায়ী নেতা শোয়েব সিদ্দিকী, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, ঘূর্ণিঝড় ডানা মোকাবেলায় কাউখালীতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়নে ৪৫টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় ১০ হাজার লোক আশ্রয় নিতে পারবে। গবাদি পশু রাখার ব্যবস্থা রাখা হয়েছে। শুকনো খাবার সহ অন্যান্য সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com