শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছেন বরগুনা জেলা প্রশাসক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ২.১২ এএম
  • ১৪২ বার পড়া হয়েছে

মল্লিক জামাল, স্টাফ রিপোর্টার:-বরগুনায় নিত্যপণ্য ও দ্রব্যসহ সকল প্রকার প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সাধারণ মানুষের তথা ভোক্তা-ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করে নিত্যপণ্যের বাজার মূল্য সহনশীল পর্যায়ে রাখার লক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন।

বুধবার (২৩ অক্টোবর) ১২টায় বরগুনা পৌর শহর বাজারে জেলা টাস্কফোর্স এর নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে স্থানীয় হাট বাজার, বৃহৎ আড়ৎ,গোডাউন,কোল্ড স্টোরেজ ও সাপ্লাই চেইনের বাণিজ্য কেন্দ্রসহ অন্যান্য স্থানসমূহ পরিদর্শন এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়ে মনিটরিং করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম ।

তিনি মানসম্মত খাদ্য পণ্য ক্রয় বিক্রয় এবং সরকারের নির্ধারিত দ্রব্যমূল্য ও সকল ধরনের পণ্যের মূল্য সহনশীন পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেন এবং নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেয়ার কথা বলেন। শেষে তিনি সাংবাদিকদের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস, জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক বিপুল বিশ্বা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com