সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

আগামীকাল থেকে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করবে টিসিবি

  • আপডেট সময় বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ১০.১২ পিএম
  • ১৫২ বার পড়া হয়েছে

আগামীকাল থেকে ঢাকা মহানগরীতে ৫০টি ও চট্টগ্রাম মহানগরীতে ২০ টি ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে সাধারণ ভোক্তার নিকট টিসিবির পণ্যাদি তেল, ডাল ও খাদ্য অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত চাল বিক্রয়ের ব্যবস্থা করেছে সরকার।

এই কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। তবে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে না আসলে পরবর্তীতে এ কার্যক্রম বৃদ্ধি করা হতে পারে। বিক্রয় কার্যক্রম সকাল ১০ টায় দক্ষিণ বেগুনবাড়ি (দীপিকার মোড়), তেজগাঁও শিল্প এলাকা থেকে উদ্বোধন করা হবে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই কার্যক্রমের আওতায়, একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল প্রতি লিটার ১০০ টাকায়, ২ কেজি মসুর ডাল প্রতি কেজি ৬০ টাকায় এবং ৫ কেজি চাল প্রতি কেজি ৩০ টাকায় কিনতে পারবেন।

এছাড়াও, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্য তেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com