সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

সিলেটের হরিপুরে নতুন গ্যাসের সন্ধান

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬.০৬ পিএম
  • ১৪৫ বার পড়া হয়েছে

সিলেটের হরিপুরে ৭ নম্বর কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এ কূপ থেকে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান।

মিজানুর রহমান জানান, সিলেট ৭ নম্বর কূপে ওয়ার্কওভারের কাজ চলছে। এ কাজ শুরু হয় এ বছরের জুলাই মাসে। এর মধ্যে ২টি জোনে পরীক্ষা হয়েছে। ২ হাজার ১০ মিটার গভীরতায় একটা টেস্ট করা হয়েছে। এ মাসের ১৪ তারিখে টেস্টটি করা হয়। সেখানে ৬ থেকে ৭ মিলিয়ন গ্যাসের সন্ধান পাওয়া যায়। আজকে আরেকটি জোনে প্রায় ১২০০ মিটার গভীরতায় অনুসন্ধান চালানো হয়। এতে ৮ মিলিয়ন গ্যাসের সন্ধান পাওয়া গেছে।

মিজানুর রহমান আরও জানান, আগামী ১ মাসের মধ্যে এখান থেকে প্রাপ্ত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যে দুটি জোনে গ্যাসের অনুসন্ধান পাওয়া গেছে এর মধ্যে কোন জোনের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে তা আরও পরীক্ষা-নিরীক্ষার পর বোঝা যাবে।

– ইনডিপেনডেন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com