সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

  • আপডেট সময় বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৫.২৭ পিএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বুধবার (১৬ অক্টোবর) সকালে ঢাকা পৌঁছে দক্ষিণ আফ্রিকা জাতীয় দল। সকাল ৮টার কিছু আগেই হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে প্রোটিয়ারা। প্রোটিয়ারা আসন্ন এই সিরিজে স্পিনারদের প্রধান্য দিচ্ছে। স্পিনার কেশভ মহারাজের সঙ্গে স্কোয়াডে আছেন আরও দুই স্পিনার সেনুরান মুত্তুস্বামী এবং ড্যান পিড। তাদের পেস আক্রমণও যথেষ্ট সমৃদ্ধ।

এদিকে ঢাকায় প্রোটিয়াদের পা রাখার দিনে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (১৬ অক্টোবর) বিকেলে এ দল ঘোষণা করা হয়।

নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও অন্তর্বর্তী সরকারের গ্রীন সিগন্যাল পেয়েই দলে রাখা হয়েছে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। জানা গেছে আগামীকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন সাকিব। ফিরেই নিরাপত্তা বলয়ের মধ্যে চলে যাবেন টিম হোটেলে। এরপর সেখান থেকে অনুশীলন মাঠে।

আগামী সোমবার (২১ অক্টোবর) মিরপুরে সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে। এই ম্যাচ দিয়েই নিজের টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন সাকিব আল হাসান। এরপর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।

 টেস্টে বাংলাদেশের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলি অনিক, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com