সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

টাঙ্গাইলে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • আপডেট সময় শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ৩.১৪ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় ট্রাক ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কাভার্ডভ্যানের চালক। আহত ওই চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের সল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকের চালক ঠাকুরগাঁওয়ের মহেষপুর এলাকার মো. আজহার আলীর ছেলে আনোয়ারুল ইসলাম (৩০)। তবে হেলপারের পরিচয় তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি।

এলেঙ্গা ফায়ারসার্ভিসের ইনচার্জ আতাউর রহমান ও যমুনা সেতু পূর্ব থানার এসআই শাহাদত হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাবার সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়। অবশ্য ঘটনাস্থলেই মারা যায় ট্রাকের চালক ও হেলপার। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন এসআই শাহাদত হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com