শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আসন্ন দুর্গাপূজায় পিরোজপুর জেলার ৭ টি উপজেলায় ৪৫৮টি মন্দিরে দুর্গাপূজায় উদযাপনের প্রস্ততি চলছে

  • আপডেট সময় শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৫.১২ পিএম
  • ১৬৯ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ-আসন্ন দুর্গাপূজা পিরোজপুরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। আজ শনিবার দুপুরে শহরের আঁকড়াবাড়ি, কাঁলিবাড়ি, রাজারহাট ও পালপাড়া পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: মুকিত হাসান খাঁন, সদর থানার ওসি আব্দুস সোবাহান, জেলা পূজা উদযাপন পরিষদর সাধারণ সম্পাদক দোলা গুহ।

বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন শেষে পুলিশ সুপার জানান, পিরোজপুর জেলার ৭টি উপজেলায় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সুষ্ঠ সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। অন্য যে কোন সময়ের চেয়ে আমরা সতর্ক অবস্থায় আছি। ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিযুক্ত করা হয়েছে। কেউ যদি কোন নাশকতা করার চেষ্টা করে তবে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ আইগত  ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কাউকে কোন রকম ছাড় দেয়া হবে না।

এ বছরে আসন্ন দুর্গাপূজায় পিরোজপুর জেলার ৭ টি উপজেলায় ৪৫৮টি মন্দিরে দুর্গাপূজায় উদযাপনের প্রস্ততি চলছে। জেলার নাজিরপুর উপজেলায় ১১৯টি, সদর উপজেলায় ৬০টি, খান্ডারিয়া উপজেলায় ৬০টি, নেছারাবাদ উপজেলায় ১০১টি, মঠবাড়িয়া উপজেলায় ৭০টি, কাউখালী উপজেলায় ২৫টি এবং ইন্দুরকানী উপজেলায় ২৩টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com