শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পুকুর থেকে কুমির উদ্ধার, জেলে আহত

  • আপডেট সময় শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ২.১৭ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ– লক্ষ্মীপুরের রায়পুরে একটি পুকুরে দুই মাস পর প্রায় ১০০ কেজি ওজনের একটি কুমির উদ্ধার করা হয়েছে। এ সময় বাবলু (২৫) নামের আহত এক জেলেকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর পরে অবস্থার অবনতি হওয়ায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছ।

রায়পুরের উত্তর চরবংশী ইউপির চান্দারখাল স্থানে কুমিরের বিচরণ নিয়ে আতঙ্কিত রয়েছে বলে জেলেরা জানান।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা উত্তর চরবংশী ইউনিয়নের মেঘনা নদীর চরঘাসিয়া গ্রামের চর ঘাসিয়ায় মজিবুল পাঠান বাড়ির পুকুর থেকে বন বিভাগের কর্মীরা কুমিরটি উদ্ধার করে।

বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা আবদুল্লাহ মোবাইলফোনে জানান, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারে। পরে ঘটনাস্থলে গিয়ে বনবিভাগের সহযোগিতায় অভিযান চালিয়ে কুমিরটি উদ্ধার করা হয়েছে।

উপজেলা বন বিভাগের রেঞ্জ সহকারি মতিয়ুর রহমান জানান, কুমিরটি বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের নিকট এটি হস্তান্তর করা হবে। সম্প্রতিকালে বন্যায় দুই মাস ধরে কুমিরটি মেঘনা নদীর চান্দারখাল এলাকায় বিচরন করছিলো। নদীতে আরও কয়েকটি কুমির আছে বলে স্থানীয় জেলেরা দাবি করেছেন।

রায়পুর উপজেলা বন কর্মকর্তা চন্দন ভৌমিক জানান, উদ্ধার কুমিরটি জেলার সহকারি বনসংরক্ষন কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষণ রাখা হয়। রাতে কুমিরটি ঢাকায় পাঠানো হবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com