শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

লক্ষ্মীপুর ভোলা বরিশাল রুটে নৌযান চলা বন্ধ 

  • আপডেট সময় সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১.৩৯ এএম
  • ১৭২ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ- বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্ট হয়েছে। এতে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
একই সঙ্গে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। এছাড়া লক্ষ্মীপুর-ভোলা রুটে ফেরি চলাচলও বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এগুলো বন্ধ থাকবে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম ও ফেরী ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) জাহেদুল হক বিষয়টি নিশ্চিত করেন।
মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম বলেন, শুক্রবার বিকেল থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে পাঁচটি লঞ্চ-সিট্রাক রয়েছে। এরমধ্যে একটি লক্ষ্মীপুর-বরিশাল রুটের। অন্য চারটি লক্ষ্মীপুর-ভোলা রুটের। লঞ্চগুলো মজুচৌধুরীর হাট ঘাটে নোঙর করা আছে।
মজুচৌধুরীর হাট ফেরি ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) জাহিদুল হক বলেন, এই রুটে ফেরি কুসুমকলি, কাবেরী, কলমিলতা, কিষানী ও কনকচাঁপা রয়েছে। বৈরি আবহাওয়া ও সতর্কতা সংকেতের কারণে ফেরি চলাচল বন্ধ। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com