শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

পিরোজপুরে গত ২৪ ঘন্টায় ৯৬ মিলিমিটার বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, নিন্মাঞ্চল প্লাবিত

  • আপডেট সময় সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১.৩২ এএম
  • ১৬৩ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:-সাগরে গভীর নিন্মচাপের ফলে পিরোজপুরে গত ২৪ ঘন্টা টানা বর্ষনে জণজীবন বিপর্যস্ত প্লাবিত হয়েছে নিন্মাঞ্চল। গতকাল শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৯৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘন্টা টানা বর্ষনে জেলা মঠবাড়িয়া ভান্ডারিয়া ইন্দুরকানী উপজেলার নিন্মাঞ্চল দেড় থেকে দুই ফুট পানির নিচে প্লাবিত হয়েছে।
মঠবাড়িয়া উপজেলার সাপলেজা, খেতাচিড়া, বড়মাছুয়া, ছোটমাছুয়া, ভান্ডারিয়া উপজেলার চরখালী, তেলীখালী এবং ইন্দুরকানী উপজেলার সাঈদখালী চর, কালাইয়া সহ বেশ কয়েটি গ্রাম দেড় থেকে দুই ফুট পানিতে প্লাবিত হয়েছে। এতে আমনের রোপনে ব্যাপক ক্ষতির আশংকা করছে কৃষকরা। এছাড়াও টানা বর্ষনে সাধারণ জনজীবনে নেমে এসেছে বিপর্যয়। দিনমজুর, রিক্সাচালক, ক্ষেতমজুর সহ নিন্মআয়ের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় পিরোজপুর জেলায় ৯৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টির ফলে জনজীবনে সমস্যা হচ্ছে। ফসলি জমি প্লাবিত হলেও ভাটার টানে পানি নেমে গেলে আমনের কোন ক্ষতি হবেনা। তবে পানি বেড়ে জমে থাকলে আমনের ক্ষতি হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com