শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

তালতলীতে ছাত্রদল-যুবদল নেতাদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ৫.৫৭ এএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

মল্লিক জামাল স্টাফ রিপোর্টার:-বরগুনার তালতলীতে ছাত্রদল-যুবদলের নেতাদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে তালতলী প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত রবিবার ০১ সেপ্টেম্বর কিছু অনলাইন পত্রিকায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আকন মোঃ মামুন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, নাসির উদ্দীন ও উপজেলা যুবদলের সদস্য রাজু মৃধাকে জড়িয়ে ‘তালতলী ছাত্রদল-যুবদল নেতাদের বিরুদ্ধে লুট পাটের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন যুবলীগের নেতা মো. সাইফুল ইসলাম সাগর জোমাদ্দারের পুরাতন লোহা ক্রয়-বিক্রয়ের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল লুট করার অভিযোগ তোলা হয়। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভূয়া বানোয়াট ও উদ্দেশ্য প্রনীত। আমি এই নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রকৃত পক্ষে ঘটনা হচ্ছে যে, ওই যুবলীগ নেতা সাইফুল ইসলাম সাগর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে দীর্ঘদিন ধরে লোহা,তামা চুরি করে আলাউদ্দিন আলাল নামে এক যুবলীগ নেতার পুরাতন লোহা ক্রয়-বিক্রয়ের দোকানে বিক্রি করে আসছে। পরে সৈরাচারী হাসিনা সরকার পতনের পরে মঙ্গলবার ০৬ আগষ্ট আলাউদ্দিন আলালের দোকানে পুরাতন ক্ষোভের কারণে একদল বিক্ষুদ্ধ জনতা উত্তেজিত হয়ে হামলা চালায়। যা উপজেলা প্রশাসন অবগত আছেন। আমরা দলের নির্দেশক্রমে ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির ও গির্জায় পাহারা দিয়ে ছিলাম। তারই ধারাবাহিকতায় যুবলীগ আলাউদ্দিন আলালের ব্যবসা প্রতিষ্ঠানে যাতে আর ক্ষতি না হয় সে জন্য তার মালামাল ট্রাকে ভরে নিয়ে যেতে সহায়তা করি। যা পরে তিনি বিক্রি করে দেন। কিন্তু ঘটনার ২৫ দিন পরে যুবলীগ নেতা সাইফুল ইসলাম সাগর আমাদের দলের ভাবমূর্তি নষ্ট ও আমাদের সম্মানহানির উদ্দেশ্যে উপজেলা আওয়ামী লীগের নেতাদের প্ররোচনায় প্রকৃত ঘটনা আরাল করে নৌবাহিনী ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দেয়া হয়। যা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব অপপ্রচারে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আকন মোঃ মামুন ও উপজেলা যুবদলের সদস্য রাজু মৃধা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com