সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

কাউখালীতে দৈনিক আমার দেশ পত্রিকা খুলে দেওয়ার দাবীতে মানববন্ধন

  • আপডেট সময় বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৭.৩০ পিএম
  • ১৯০ বার পড়া হয়েছে

 

সৈয়দ বশির আহম্মেদ
পিরোজপুর, প্রতিনিধিঃ-দৈনিক আমার দেশ পত্রিকা খুলে দেওয়া, ক্ষতিপূরণ প্রদান, সম্পাদক মাহমুদুর রহমান ও মিসেস মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাজা বাতিলের দাবীতে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা মোড়ে আমাদের দেশ পরিবার, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজ কাউখালীর আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধনে আমার দেশ পত্রিকার কাউখালী উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন কাউখালী প্রেসক্লাবের উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির আহবায়ক এস,এম আহসান কবির, কাউখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএনপির সদস্য সচিব এইচ.এম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল হাসান নিক্সন, বদরুদ্দোজা মিয়া, প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সিনিয়র সাংবাদিক যুগান্তর প্রতিনিধি রতন কুমার দাস, প্রেসক্লাবের সাবেক সভাপতি তরিকুল ইসলাম পান্নু প্রমূখ। এ সময় মানববন্ধন কমূসূচিতে উপস্থিত ছিলেন সুশীল সমাজের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্রসমাজের কাউখালী নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দৈনিক আমার দেশ পত্রিকা ছিল গণমানুষের কন্ঠস্বর, মাহমুদুর রহমানের সাহসী নেতৃতে পত্রিকাটি যখন জনপ্রিয়তার তুঙ্গে উঠে তখন আওয়ামী ফ্যাসীবাদী সরকার তা বন্ধ করে দেয়। মাহমুদুর রহমানকে বার বার গ্রেফতার, রিমান্ড, হামলা মামলা করে তার জীবনকে বিপন্ন করেছিল। বক্তারা অবিলম্বে মাহমুদুর রহমানের সাজা বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং আমার দেশের প্রেস খুলে পত্রিকা চালু করে দেওয়ার দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com