মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ৫.৪৬ পিএম
  • ১৪৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে।

রবিবার (১৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত প্রাইভেটকারের চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- রাজশাহীর বাগমারা উপজেলার নরসিংহপুর গ্রামের জসিম উদ্দিন (৬৫), তার স্ত্রী ময়না খাতুন (৬০) তাদের দুই ছেলে জামাল উদ্দিন (৪৫) ও কামাল উদ্দিন (৪০)।

উল্লাপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব অফিসার মো. নুরুল ইসলাম বাবু জানান, রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজশাহীগামী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং প্রাইভেটকারে থাকা চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় প্রাইভেটকারের চালক গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চারজনের লাশ উদ্ধার করে সলঙ্গা থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. তাজউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com