মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী

বরগুনায় ‘পূর্বা’ নিয়ে আলোচনা সভা

  • আপডেট সময় বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ৮.৪৪ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে

মল্লিক জামাল স্টাফ রিপোর্টার:-বরগুনার সৈয়দ মোতাহেরা বানু সাহিত্য পরিষদের সাহিত্যানুষ্ঠানে আর্থ-সামাজিক পত্রিকা ‘পূর্বা’ নিয়ে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় বরগুনা পৌর সুপার মার্কেটের আইডিইবি মিলনায়তনে বিশিষ্ট কবি, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক মর্তুজা হাসান সৈকতের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত জেলা সমবায় কর্মকর্তা মোশতাক আহমেদ, পাথরঘাটার সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ভাস্কর রঞ্জন, বরগুনার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিমাদ্রি শেখর কেশব, মনোয়ার হোসেন, প্রাবন্ধিক আব্দুর রহমান সালেহ, কথাসাহিত্যিক ও সাংবাদিক জাহাঙ্গীর কবির মৃধা, বরগুনা জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক সমরেশ কর্মকার, কবি বিপ্লব দাস, দন্ত চিকিৎসক কামরুল হাসান মিরাজ, সাংবাদিক সোহাগ হাওলাদারসহ আরও অনেকে।

পরিষদের সভাপতি ও মুখ্য আলোচক হিসেবে কবি, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক মর্তুজা হাসান সৈকত বলেন, লেখার মান এবং বিষয়বৈচিত্র বিবেচনায় নিলে পূর্বা অত্যন্ত সমৃদ্ধ একটি আর্থসামাজিক পত্রিকা। এর পাশাপাশি পত্রিকাটির গেটআপ এবং মেকআপও অসাধারণ। ফলে, প্রকাশের শুরু থেকেই সুধীজনের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে পত্রিকাটি।

অবসরপ্রাপ্ত জেলা সমবায় কর্মকর্তা মোশতাক আহমেদ বলেন, পত্রিকাটি পড়ে আমার মনে হচ্ছে, বরেণ্য লেখক, অর্থনীতিবিদদের সুচিন্তিত লেখাগুলো যে কাউকেই আকর্ষণ করার মতো। আমি পূর্বা কতৃপক্ষের কাছে পত্রিকাটির প্রকাশনা নিয়মিত রাখার আহ্বান জানাই।

বরগুনার পাথরঘাটার সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রধান সহকারি অধ্যাপক ভাস্কর রঞ্জন বলেন, একটি দেশের অর্থনীতি সেই দেশের রাজনীতিকে প্রভাবিত করে। তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে এই ধরনের পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাবন্ধিক আব্দুর রহমান সালেহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com