রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বরগুনায় ট্রাফিকের দায়িত্বে আনসারের সঙ্গে শিক্ষার্থীরা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ৩.০৪ পিএম
  • ১৫৮ বার পড়া হয়েছে

 

হায়দার হাওলাদার,
বরগুনা তালতলী প্রতিনিধিঃ- সারাদেশের ন্যায় বরগুনাতেও ট্রাফিকের দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থী ও আনসার সদস্যরা। আজ বুধবার (৭ আগস্ট) শিক্ষার্থীদের যান চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা যায়। তাদের এমন দায়িত্ব পালনে সবাই প্রশংসা করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির মধ্যেই সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ খবর পাওয়ার পরপরই নানা স্থানে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত জনতা। পুলিশের সাথে সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটে। এর পর থেকেই গা ঢাকা দেয় পুলিশ।মঙ্গলবার কোনো ট্রাফিক পুলিশের দেখা যায়নি। ফলে ছাত্র ও জনতা নিজের কাঁধে তুলে নিয়েছে ট্রাফিকের দায়িত্ব।

পথচারী ও গাড়ি চালকেরা জানিয়েছেন, ট্রাফিক পুলিশের থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সাধারণ শিক্ষার্থী ও আনসার সদস্যরা। সঠিক ট্রাফিক আইন মেনে গাড়ি চালিয়ে আমাদেরও খুব ভালো লেগেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com