রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

তালতলীতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের বরণ,দোয়া অনুষ্ঠান ও প্রথম সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৪.৩২ এএম
  • ১৭২ বার পড়া হয়েছে

মল্লিক জামাল স্টাফ রিপোর্টার:-বরগুনার তালতলীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দ্বয়ের বরণ,দোয়া অনুষ্ঠান ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১আগাস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা এর সভাপতিত্বে উপজেলা পায়রা সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানদেরকে নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান  মিন্টু ,ভাইস চেয়ারম্যান ইমতিয়াজ ইমন নয়ন বেপারী ও মহিলা ভাইস-চেয়ারম্যান কামরুননাহার সাথীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সভাশেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।

এ সময় উপজেলার অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ,সকল ইউপি চেয়ারম্যানগন ,উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও তালতলী উপজেলার সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com