সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

কোটা সংস্কার দাবি, ভাঙ্গায় আন্দোলনের প্রস্তুতি,ওসির ভূমিকায় ছত্রভঙ্গ-আটক ১০।

  • আপডেট সময় বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ৬.৫৪ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর ভাঙ্গায় পুলিশের বাধায় কোটা আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেছে। এ সময়  ১০ মাহ আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনার পর এলাকায় চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুই প্লাটুন বিজিবি ও এক প্লাটুন পুলিশ মোতায়ন করা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) থানার ওসি মামুন আল রশিদ জানায়, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সকালে ভাঙ্গা সরকারি কে এম কলেজ, ভাঙ্গা ফ্লাইওভারের নিচে, ভাঙ্গা ব্র্যাক ব্যাংক মোড় ও পুকুরিয়া বাসস্ট্যান্ডসহ শহরের বিভিন্ন পয়েন্টে ছাত্ররা একত্রিত হয়ে মিছিল বের করতে চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয় বলে জানান তিনি।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বি এম কুদরতের খুদা জানান, পূর্ব প্রস্তুতি হিসেবে জেলা সদর থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী, ম্যাজিস্ট্রেট ডিপজল মিত্র, ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান নিশাত এর সমন্নয়ে দুই প্লাটুন বিজিবি ও এক প্লাটুন পুলিশসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি প্রশাসনের অনুকূলে রয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com