সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

কাউখালীর বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান খান আরনেই

  • আপডেট সময় সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ১০.১৮ পিএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

সৈয়দ বশির আহম্মেদ,পিরোজপুর প্রতিনিধিঃ-পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সয়না গ্রামের ইউপি সদস্য ফিরোজ খানের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান খান (৭৬) সোমবার পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সোমবার আসরের নামাজের পর রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার দেয়া হয়। এ সময় রাষ্ট্রপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ ও পুলিশের একটি বিশেষ টিম উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় মর্যাদা শেষে জানাজা নামাজের পর মরহুমকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com