সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে বরগুনা রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • আপডেট সময় সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ১.১৯ এএম
  • ১৯০ বার পড়া হয়েছে

মল্লিক জামাল,স্টাফ রিপোর্টার:-বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরগুনা রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ)-এর ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার (১৩ জুলাই) দুপুরে বরগুনা পৌরসভা হল রুমে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিআরইউ এর সভাপতি মাহবুবুল আলম মান্নুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা ১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল হালিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস, পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ।

এছাড়াও এসময় বিভিন্ন রাজনৈতিক, সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেতৃত্ব সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় এখন টেলিভিশনের বরগুনা প্রতিনিধি জিয়াদ মাহমুদের সঞ্চালনায় বক্তারা মফস্বল সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধি ও পেশাদারিত্বে মানোন্নয়নের ক্ষেত্রে বরগুনা রিপোর্টার্স ইউনিটির ভূমিকা তুলে ধরেন।

সংগঠনটির সম্পাদক মো. জহিরুল ইসলাম বলেন, অপসাংবাদিকতা রোধ ও মফস্বল সাংবাদিকতার কল্যাণে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

২০১৩ সালের ১ জুলাই বরগুনা রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠিত হয়। সেই থেকে সদরের থানাপাড়া কার্যালয়ে সংগঠনটি তাদের সকল কার্যক্রম পরিচালিত করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com