সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

প্রথম ৬ মাসে ব্র্যাক ব্যাংকের ৫,৫০০ কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন

  • আপডেট সময় শুক্রবার, ১২ জুলাই, ২০২৪, ১.২৭ পিএম
  • ১৭৪ বার পড়া হয়েছে

 

চলতি বছর, ২০২৪- এর প্রথম ছয় মাসে ৫,৫০০ কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন করেছে ব্র‍্যাক ব্যাংকের
ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। ব্যাংকিং খাতের নিট ডিপোজিট প্রবৃদ্ধির অতীতের সব রেকর্ড ভেঙে দেওয়া এই সাফল্য
ব্যাংকটির ওপর গ্রাহকের ক্রমবর্ধমান আস্থা, গ্রাহক-কেন্দ্রিক আয়োজন ও গ্রাহকের সাথে ব্যাংকের
সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতিফলন।
গত ১১ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকটির
চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন এবং ডেপুটি
ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ডিপোজিট
প্রবৃদ্ধির এই সাফল্য উদ্‌যাপন করেন।
এই সময় মেহেরিয়ার এম. হাসান জোর দিয়ে বলেন, “সুশাসনই হলো ব্র্যাক ব্যাংকের গ্রাহক আস্থা অর্জন এবং তা
অব্যাহত রাখার মূল ভিত্তি”। তিনি আরও বলেন, “গ্রাহকের সাথে ব্যাংকের চমৎকার সম্পর্কের কারণেই এই অর্জন
সম্ভব হয়েছে। ২০২৬ সালের মধ্যে ব্যবসায় দ্বিগুণ করার আমাদের যে লক্ষ্য রয়েছে, সেটি বাস্তবায়নে আমরা সঠিক
পথে এগিয়ে যাচ্ছি।”
এমন অর্জন নিয়ে সেলিম আর. এফ. হোসেন বলেন, “ব্র্যাক ব্যাংক শুধু আমাদের গ্রাহকদের ব্যাংকিং পার্টনার নয়,
বরং তাঁদের লাইফস্টাইলের অংশ হিসেবে আর্থিক পরামর্শদাতা হতেও প্রতিশ্রুতিবদ্ধ। ব্রাঞ্চ ও সাব-ব্রাঞ্চের
ধারাবাহিক সম্প্রসারণ, গ্রাহকের স্বাচ্ছন্দ্য বিবেচনা করে সেগুলোর স্থান পরিবর্তন, নিবেদিত গ্রাহক সেবা এবং
আমাদের ডিজিটাল ব্যাংকিং চ্যানেলের অব্যাহত উন্নয়ন এমন সাফল্য এনে দিয়েছে আমাদের।”
অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র জোনাল হেড একেএম তারেক, তাহের হাসান আল মামুন, রিজিওনাল হেড, ক্লাস্টার
ম্যানেজার, ও ব্রাঞ্চ ম্যানেজাররাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com