সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

রাকা পপির মৌলিক গান “তুই বড় বেঈমান”

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ১.৫৯ এএম
  • ২২৫ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ- সময়ের সাথে তালমিলিয়ে নতুন নতুন গান করছের সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী রাকা পপি।
নতুন মৌলিক গানের মিউজিক ভিডিও “তুই বড় বেঈমান” নিয়ে আবার ভক্ত – শ্রোতাদের সামনে এলেন সঙ্গীতশিল্পী রাকা পপি। সম্প্রতি রাকা পপি অফিসিয়াল ইউটিউব চ্যনেলে গানটি প্রকাশিত হয়। ইতিমধ্যে নতুন নতুন গান দিয়েই দর্শক শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন এই প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় সংগীত শিল্পী রাকা পপি। একের পরে এক মৌলিক গান দিয়ে ইতোমধ্যেই দেশ এবং দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও বাংলা ভাষাভাষীদের মনে জায়গা করে নিয়েছেন।

নতুন এই গানচিত্র প্রসঙ্গে রাকা পপি বলেন, এটি একটি স্যাড রোমান্টিক ফোক গান। ভালোবাসার মানুষ মনে কষ্ট দিয়ে যখন চলে যায়, তখন মনের অবস্থা ঠিক যেমন হয় – এই চিত্রটাই ফুটে উঠেছে গানের মাধ্যমে। গানটি দর্শক শ্রোতাদের মনে স্থান করে নেবে বলে আমার বিশ্বাস। “তুই বড় বেঈমান” গানটির কথা লিখেছেন রামানন্দ সরকার। সুর করেছেন এন. এ. জিয়া। গানটির সংগীত পরিচালনা করেছেন এইচ.আর. লিটন। জীবন চন্দ্র দাস এর পরিচালনায় নির্মাণকৃত মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন মহিমা চৌধুরী এবং শিমুল চৌধুরী।

শিল্পী রাকা পপি এর আগে “প্রেম নগর”, “ও কালাচাঁন”, “সব কথা হবে না বলা”, “গোধুলি বিকেল”, “ভালোবাসার ধরন”সহ প্রায় অর্ধশতাধিক মৌলিক গানে তিনি কন্ঠ দিয়েছেন। তিনি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ অন্যান্য টেলিভিশন চ্যানেলে নিয়মিত সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও দেশ এবং দেশের বাইরে স্টেজসমূহে নিয়মিতভাবে সংগীত পরিবেশন করে ব্যস্ত সময় পার করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com