শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

নির্মিত হল মোস্তাফিজ সুমনের ৩টি বিজ্ঞাপন

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ১.৫৪ এএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ-সম্প্রতি নির্মিত হল এইচ এন্ড এস কুকওয়্যার লি: এর পণ্যের বিজ্ঞাপন চিত্র- এইচ এন্ড এস রাইস কুকার, এইচ এন্ড এস প্রেসার কুকার এবং এইচ এন্ড এস কুকওয়্যার মোট তিনটি বিজ্ঞাপন।

এইচ এন্ড এস কুকওয়্যার এর বিজ্ঞাপনটিতে মডেল হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকত উল্লা। এইচ এন্ড এস প্রেসার কুকার এর মডেল হয়েছেন সাব্বির আহমেদ এবং তামান্না আজিম এবং এইচ এন্ড রাইস কুকার এর মডেল হয়েছেন রেবেকা রউফ এবং শিশির সরদার। প্রচার শুরু হবে বাংলাদেশের বেশ কয়েকটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে ।

মোস্তাফিজুর রহমান সুমন প্রায় দুই যুগ ধরে নিয়মিত নির্মাণ করে আসছেন টেলিভিশনের নানান রকম ফিকশন। তিনি এ পর্যন্ত ৬০টির উপরে একক নাটক,ধারাবাহিক নাটক, টেলিফিল্ম, ১৬ টি বিজ্ঞাপন এবং অসংখ্য প্রামাণ্য অনুষ্ঠান নির্মাণ করেন। তিনি দীর্ঘদিন টেলিভিশন চ্যানেলে সিনিয়র প্রযোজক হিসেবেও কাজ করেন।

মোস্তাফিজ সুমন বলেন নাটকের চেয়ে বর্তমানে আমার বিজ্ঞাপন চিত্র, ওভিসি এবং ডকুমেন্টারি নির্মাণ করতে বেশি ভালো লাগে। মোস্তাফিজ সুমন আরো বলেন খুব শীঘ্রই নির্মাণ করতে যাচ্ছি আমার জীবনের প্রথম চলচ্চিত্র রঙ্গন। তবে তার আগে নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক কৃ- টক্কর।
তিনি আরো বলেন আমার নির্মিত ৩টি বিজ্ঞাপন চিত্র খুব শিগ্রই বেশ কয়েকটি জনপ্রিয় টেলিভিশনে প্রচার শুরু হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com