সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর নাগরভিটা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ১২.২০ এএম
  • ১৭৪ বার পড়া হয়েছে

 

গীতি গমন চন্দ্র রায় গীতি,
স্টাফ রিপোর্টারঃ-ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক রাজুর লাশ বিজিবির নিকট হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ।

জানাযায়,গত শনিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার জগদল বিওপি সীমান্তে ৩৭৫ নং পিলার এলাকায় বিজিবি-বিএসএফের মধ্যকার পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।পরে রাতে বিজিবি ও পুলিশের উপস্থিততে ৪২ ঘন্টা পর রাজুর লাশ হস্তান্তর করেছে বিএসএফ।লাশ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ভারত ও বাংলাদেশের কোম্পানি পর্যায়ে কমান্ডার, পুলিশ ও জনপ্রতিনিধি।হস্তান্তরের পর রাজুর পারিবারিক গোরস্থানে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়।

এ বিষয়ে,বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির বলেন,নিহত রাজুর মরদেহ বিএসএফ পুলিশের উপস্থিতিতে বিজিবির কাছে হস্তান্তর করেছে।মরদেহ গ্রহণের পরপর নিহতের পরিবারের কাছে রাজুর লাশ হস্তান্তর করা হয়।

উল্লেখ্য,গত ৫ জুলাই ভোরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তের ৩৭৬ নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে উত্তর দিনাজপুর জেলার গোলাপুকুর থানার তিনগাঁও বিএসএফ রাজুকে লক্ষ্য করে গুলি ছুড়লে রাজ ঘটনাস্থলে নিহত হয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com