সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মেম্বার কল্যাণ এসোসিয়েশনের কমিটি গঠন সভাপতি মতিয়র ও সম্পাদক তুষার চৌধুরী

  • আপডেট সময় সোমবার, ৮ জুলাই, ২০২৪, ১১.৪৩ পিএম
  • ১৫৭ বার পড়া হয়েছে

গীতি গমন চন্দ্র রায় গীতি,
স্টাফ রিপোর্টারঃ-ঠাকুরগঁওয়ে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা শাখার উদ্যোগে কমিটি গঠিত হয়।
সভাপতি মতিউর রহমান ও সম্পাদক তুষার চৌধুরীকে নির্বাচিত করা হয়।
এ উপলক্ষে গত বুধবার বিকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপি সদস্য মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন এর ছোট ভাই ও বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোমিরুল ইমলাম সুমন।
সুমন বলেন, এই সংগঠনটি আপনাদের সামাজিক কর্মকান্ডে আরো ত্বরান্বিত করবে। আপনারা যারা মেম্বার আছেন তারা একজন আরেকজনের বিপদে-আপদে, বিভিন্ন প্রয়োজনে ও পরামর্শে এগিয়ে আসতে পারবেন। এবং আর্থসামাজিক উন্নয়নে আপনাদের এই সংগঠন অনেক সুন্দর ভূমিকা পালন করবে। আপনাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই।
সংগঠনের নব নির্বাচিত সভাপতি মতিউর রহমান বলেন, আমরা সবাই সংঘবদ্ধ হয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবো। এতে আমাদের মনোবল বাড়বে এবং সামাজিক উন্নয়ন সাধনে ব্যাপক উন্নয়ন ঘটবে।
তব,সাধারণ সম্পাদক তুষার চৌধুরী বলেন, আপনারা আমাকে নির্বাচিত করে একটি মহৎ কাজের সুযোগ করে দিলেন। আপনাদের যে কোনো দরকারে আমাকে ডাকবেন। আমি অবশ্যই আপনাদের পাশে আছি এবং থাকবো। আলোচনা শেষে সংগঠনের ৮ ইউনিয়ন পরিষদের সদস্যদের সর্বোসম্মতিক্রমে বড় পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের মেম্বার মতিউর রহমানকে সভাপতি ও ধনতলা ইউনিয়ন পরিষদের মেম্বার তুষার চৌধুরীকে সাধারন সম্পাদক নির্বাচিত করেছে।
এসময় উপস্থিত ছিলেন ৮টি ইউনিয়ন পরিষদের মেম্বারগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com