সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর নগরভিটা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকর মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ৮ জুলাই, ২০২৪, ১১.৩৮ পিএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

 

গীতি গমন রায় গীতি,
স্টাফ রিপোর্টারঃ– ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে গত শুক্রবার বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত হয়েছে।

জানাযায়,ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের নাগরভিটা সীমান্তে বিএসএফের গুলিতে মোঃরাজু মিয়া (২৮) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।
নিহত রাজু বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালী গ্রামের হবিবর আলীর ছেলে।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির বলেন,ঠাকুরগাঁও ৫০ বিজিবির বালিয়াডাঙ্গী উপজেলার নগরভিটা সীমান্তের পিলার নম্বর ৩৭৬/৫ এস নামক স্থানে ৪ জুলাই বৃহস্পতিবার রাত ১টার দিকে গরু চোরাকারবারি করতে গেলে গুলিবিদ্ধ হন রাজু। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।তার মরদেহ বিএসএফের কাছে রয়েছ।

তবে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃতানজীর আহম্মদ বলেন,আমরা ঘটনা শুনেছি।তবে তিনি বাংলাদেশি নাকি ইন্ডিয়ান নিশ্চিত হতে পারিনি।পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান করেছি।বৈঠকের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com