সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

অনুমোদনহীন টেস্টিং কিটে পরীক্ষা করা যাবে না : স্বাস্থ্য মন্ত্রণালয়

  • আপডেট সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২০, ৯.৪৫ পিএম
  • ৪৮৪ বার পড়া হয়েছে

সরকারের অনুমোদনহীন কোন কিট দিয়ে পরীক্ষা করা যাবে না এবং তা গ্রহণযোগ্যও হবে না।
স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) ও মন্ত্রণালয়ের মিডিয়া সেলের আহবায়ক মোঃ হাবিবুর রহমান খান সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মিডিয়া সেলের পক্ষ থেকে আজ এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
হাবিবুর রহমান খান বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত পদ্ধতি অনুযায়ী ও সরকারিভাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে অনুমোদিত কিটস এর মাধ্যমেই কেবল পরীক্ষা করা হচ্ছে। র‌্যাপিড কিটস নিয়েও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা রয়েছে এবং সে অনুযায়ী সরকার কাজ করছে।’
ব্রিফিংকালে মিডিয়া সেলের আহবায়ক মিডিয়া সেল গঠনের কারণ ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।
ব্রিফিংকালে মোঃ হাবিবুর রহমান খান করোনা ভাইরাস মোকাবেলায় শুরু থেকে সরকারের কার্যক্রম ধারাবাহিকভাবে তুলে ধরেন।
করোনা প্রতিরোধে দেশব্যাপী সকল হাসপাতালে চিকিৎসা সেবা মনিটরিং এর জন্য বর্তমানে মন্ত্রণালয়ের ৪৪ জন কর্মকর্তা নিয়োজিত রয়েছে এবং জেলা শহরে করোনা পরীক্ষায় ব্যবহারের জন্য ২টি করে আলাদা গাড়ি বরাদ্দ রাখা আছে বলেও হাবিবুর রহমান খান জানান।
করোনা মোকাবেলায় নতুন আরো ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স নিয়োগে সরকার কাজ করছে বলেও তিনি জানান।
প্রেস ব্রিফিং এর আগে সকাল ১১ টায় মিডিয়া সেলে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রতিদিনের মিডিয়া মনিটরিং করে তার রিপোর্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্টদের দৃষ্টিগোচর করার উদ্যোগ নেয়া হয় এবং করোনায় সকল তথ্য আপডেট রাখতেও কাজ করার উদ্যোগ গ্রহণ করা হয়।
ব্রিফিংকালে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব বেগম রীনা পারভীন, যুগ্মসচিব নিলুফার নাজনীন ও মিডিয়া সেলের সদস্য সচিব মো. মাইদুল ইসলাম প্রধান উপস্থিত ছিলেন।(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com