সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ঠাকুরগাঁওয়ের সেই নবজাতক শিশুটির ঠাঁই হলো ১ নিঃসন্তান দম্পতির ঘরে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ৮.১৪ পিএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

 

গীতি গমন চন্দ্র রায় গীতি,
স্টাফ রিপোর্টারঃ– ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে রেখে যাওয়া সেই নবজাতক শিশুটির দায়িত্ব পেয়েছেন ১ নিঃসন্তান দম্পতি। ৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিশু কল্যাণ বোর্ডের সভায় শহরের গোয়ালপাড়া মহল্লার বাপ্পি ইসলাম ও তার স্ত্রী মোরশেদা ইয়াসমিন দম্পতির কাছে নবজাতক শিশুকে তুলে দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুুবুর রহমান । এর আগে আয়োজিত সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, শিশুটিকে পাওয়ার জন্য ৮ থেকে ১০টির মত আবেদন এসেছিল। সবার দরখাস্ত পর্যালোচনা করে শিশু কল্যাণ বোর্ড সর্বসম্মতিক্রমে নবজাতককে শিশু আইন ২০১৩ এর ৯ (২) খ ধারায় পরিচর্যার জন্য বাপ্পি ইসলাম ও মোরশেদা ইয়াসমিন দম্পতির কাছে হস্তান্তর করেন।
সে সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) মো: আসাদুজ্জামান, ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: মো: খুরশিদ আলম, ঠাকুরগাঁও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ- পরিচালক আল মামুন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও জেলা কারাগারের জেলার খোন্দকার মো: আল মামুন সহ অন্যান্যরা। প্রসঙ্গত গত সোমবার সকালে গোলাপী নামে এক নারী ঐ শিশুর শ্বাস কষ্ট উল্লেখ করে হাসপাতালে ভর্তি করে। তার কিছুন পর শিশুটিকে রেখে মা চলে যান। শিশুটির অভিভাবককে খোঁজ করেও না পেয়ে শিশু কল্যাণ বোর্ডের সভায় কন্যা শিশুটিকে নিঃসন্তান দম্পতির হাতে তুলে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com